কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফরিদপুর জেলা কমিটির উপদেষ্টামণ্ডলীর বহিষ্কৃত সদস্য, সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি এ কে আজাদকে গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন শেষে বিএনপির দুই সহস্রাধিক নেতাকর্মী শহরের মুজিব সড়কে এই ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে ঘণ্টাব্যাপী সেখানে অবস্থান নিয়ে এ কে আজাদের গ্রেপ্তার দাবি ও ঝাড়ু মিছিল করে।
ঝাড়ু মিছিল
ইন্দোনেশিয়ার রাজধানীতে বুধবার গোলাপি পোশাক পরে ও ঝাড়ু হাতে নিয়ে শত শত নারী পুলিশের নির্যাতন এবং সরকারি ব্যয়ের অপচয়ের প্রতিবাদে পার্লামেন্ট অভিমুখে মিছিল করেছেন।
হবিগঞ্জ জেলার বাহুবল ও নবীগঞ্জে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বাংলাদেশের ম্যাচের টিকিটের জন্য হাহাকার যেন শেষ হওয়ার নয়। টিকিট না পেয়ে বাফুফে ভবনের প্রধান দরজা বন্ধ করে তিনদিন ধরে অবস্থান নিয়ে বসেছেন বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের সদস্যরা।
পাবনা প্রতিনিধি:পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে পকেট কমিটি আখ্যা দিয়ে ঝাড়ু মিছিল করা হয়েছে। এসময় জেলার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব এ্যাডভোকেট মাসুদ খন্দকারের কুশপুত্তলিকা দাহ করা হয়।
বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ বলায় বাগেরহাটের সিভিল সার্জনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা।
টাঙ্গাইলের ভূঞাপুরে প্রকাশ্য দিবালোকে মুসলিম উদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল, বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সড়ক অবরোধ করে এলাকাবাসী।
আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া আলহাজ্ব জি কে গউছের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শহরে ঝাড়ু মিছিল করা হয়েছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে এক ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় শতশত ক্ষুব্ধ জনতা।
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চলএলাহি ইউনিয়নের গাংচিল গ্রামে বাপ দাদার ভিটেমাটি থেকে উচ্ছেদ আতংকে শত শত পরিবার ভূমি দস্যু আক্তার হোসেন ও মিলনের বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে।